ওই বোরকা যদি বাধা হয়ে দাঁড়ায়
করিতে তোমার বিবরণ,
কী হবে সেই বোরকা পরে?
খুলে ফেলো সেই আবরণ।
পৃথিবী এখন অচল হয়েছে
তোমাকে আঁধারে রেখে,
আর কতদিন থাকবে তুমি
নিজেকে গোপন করে?
দরকার এখন তোমারে,
পুরুষ সমাজের কাছে।
সময় এসেছে বন্ধ করিবার,
চোখ দুটি আর মুখ খানি তার।
পারিবে তুমি করিতে শাসন,
এ বিশ্বাস আমি করি।
যে কাপুরুষ তোমায় দেখিয়া
করিতে পারে না নিজেকে নিয়ন্ত্রণ,
কী করিয়া করিবে শাসন,
গড়িবে সোনার দেশ?
সমাজে ভাঙ্গা নারী তুমি,
মনে ভাঙ্গা ঘর।
তারই মাঝে থেকে কর,
পুরুষের সংসার।
সময় এসেছে বুঝিবার এখন,
স্বৈরাচারীর হইবে পতন।
জ্বলে ওঠো নারী পারিবে তুমি,
গড়িতে সোনার দেশ।
দরকারে পুরুষ ঢাকিবে দেহ,
যেমন করে তুমি ঢেকেছো।
বুঝিবে তখন কেমন লাগে,
অন্ধকারের বদ্ধ ঘরে।
পুরুষ শুনিবে তোমার কথা,
চলিবে তারা তেমন করিয়া।
যেমন করিয়া চলিতে তুমি,
দেখিবে সকল সমস্যা বন্ধ হবে তখন।
চলিবে পৃথিবী প্রকৃতির মতো
শান্তি আসিবে ফিরে।
পারিবে তুমি ধরিয়া রাখিতে
নতুন করিয়া মানব জাতিকে।
আমি দেখেছি আমার মাকে,
সংসারের সুখ ধরিয়া রাখিতে,
হয়নি কখনও দ্বিমত তখন,
আমার বাবার সাথে।
বাবা আমার সঙ্গী হয়ে,
দিয়েছে মাকে স্বাধীনতা।
মায়ের অনুপ্রেরণা পেয়ে আমার
ভেতরে জেগেছে মানবতা।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]




