সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নুরের নামে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

শেয়ার করুন:

নুরের নামে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন 
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে মামলার জন্য আবেদন করা হয়েছে। শনিবার এই মামলার জন্য আবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে আবেদন করা হলেও তা এখনও মামলা হিসেবে নেওয়া হয়নি বলে শাহবাগ থানার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে রমনার বিভাগের এডিসি হারুন অর রশীদ ঢাকা মেইলকে বলেন, এ সংক্রান্ত কোনো মামলা এখনও হয়নি। 

থানা সূত্র জানায়, শনিবার শাহবাগ থানার ইনচার্জ বরাবর এই মামলার জন্য আবেদন করা হয়েছে। আবেদনে নুরকে গণঅধিকার পরিষদের তথাকথিত সদস্য সচিব হিসেবে দাবি করা হয়েছে। গত ৩ জানুয়ারি গণমাধ্যম ও ফেসবুক মাধ্যমে আবেদনকারী জানতে পেরেছেন যে, নুরুল হক হজের কথা বলে বিদেশে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দী এন সাফদির সঙ্গে বৈঠক করেন।

তারা সেই বৈঠকে বাংলাদেশের সরকারকে উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী অপরাধ উল্লেখ করে, মামলা হওয়া আবশ্যক বলে দাবি করেছেন আবেদনকারী। এ কারণে তার আবেদনটি তিনি মামলা হিসেবে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

এমআইকে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর