সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপি যেমন গরু, গেছেও গরুর হাটে: মায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

বিএনপি যেমন গরু, গেছেও গরুর হাটে: মায়া

নয়াপল্টনে সমাবেশে ব্যর্থ হয়ে বিএনপি গরুর হাটে সমাবেশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

সোমবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিএনপি ও জামায়াত- শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে’ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এই সভার আয়োজন করে। 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘তারা বলেছিল, আমরা একচুলও সরব না। মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে ফখরুল ইসলাম ও আমানউল্লাহ আমানরা।’

তিনি বলেন, ‘তাদের কথাবার্তায় মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিল। না জানি কি হয়ে যায়! কেউ বলে ১০ লাখ, কেউ বলে ২৫ লাখ, কেউ বলে ঢাকায় এক ইঞ্চি জায়গা খালি থাকবে না সব মানুষ আর মানুষ হয়ে যাবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘তারা পুরনো পল্টন গেছে। সরকারের কাছে অনুমতি চাইবে না। জোরজবরদস্তি করে তারা মিটিং করবে। পুরানা পল্টনের জোরজবরদস্তি তো দূরে থাকুক, তারা কি করেছে দেখেছেন। পুলিশ এবং মানুষ মারার জন্য তারা দলীয় কার্যালয় বোমের কারখানা বানিয়েছিল।’

তিনি বলেন, ‘আবার পুরনো পল্টন যাবে। তারপরে দেখলেন কি অবস্থা। নাকে খত দিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে হাজির হয়েছে। ওরা যেমন গরু, গেছেও গরুর হাটে। জায়গা মতো গেছে।’

ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে মায়া বলেন, ‘মানুষ জিন্সের প্যান্ট পিন্দা (পরিধান করে) খেত নিড়ায় (ক্ষেতে চাষাবাদ করে)। জুতা পিন্দা, সেন্ডেল পিন্দা হাটে। লুঙ্গি-গামছা নেই। এখন এগুলোই শেখ হাসিনার বাংলাদেশ। এই দেশটাকে উল্টে দিতে চায়। এটাকে আমাদের রক্ষা করতে হবে। দেশে যদি উন্নতি চাই, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যদি কায়েম করতে চাই, তাহলে শেখ হাসিনা ছাড়া উপায় নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

কারই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর