সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

তাণ্ডবের দৃশ্য দেখেছি: প্রিন্স 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

তাণ্ডবের দৃশ্য দেখেছি: প্রিন্স 

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ভেতরে তাণ্ডবের দৃশ্য দেখেছি মন্তব্য করে দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স বলেন, নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যে তাণ্ডব চালানো হয়েছে, এটা দেখে আমরা হতভম্ব। বিএনপি একটি সভ্য দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফেরানোর জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের দফতরে লন্ড-ভন্ড করে ফেলেছে। 

তিনি বলেন, সরকার যেভাবে দেশকে লন্ড-ভন্ড করে দিয়েছে, একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লন্ড-ভন্ড করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

প্রিন্স বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সমস্ত নেতার মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দফতরের কম্পিউটার চিপিইউ ছাড়া সদস্যদের মাসিক চাঁদার টাকা রাখার আলমারি ভেঙে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। 

‘সরকার ভীত হয়ে আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে নস্যাৎ করার জন্য এই তাণ্ডব চালিয়েছে। কিন্তু দেশের জনগণ এত প্রতিবন্ধকতার পরেও গণ সমাবেশ সফল করার মধ্য দিয়ে এই সরকারকে চপেটাঘাত দিয়েছে।’

পল্টনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যে জবাবে তিনি বলেন, এটা বিএনপির পরাজয় নয়, সরকারের পরাজয়। 

এমই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর