সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র: ইনু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র: ইনু

‘বিএনপির ১০ দফা হলো সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র ও দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি রাজাকারদের মুক্তি আবদারের দলিল’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্ত ও অপরাধীদের রক্ষার দলিল’।

রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

বিএনপির দেওয়া ১০ দফাকে প্রত্যাখ্যান করে জাসদ নেতা বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থাকতে চায় তারা। তারা কোনো আদালতই মানে না। 

ইনু বলেন, বিএনপি যাদের আলেম বলছে- তারা কেউই আলেম নন, আলেম হওয়ায় তাদের গ্রেফতারও করা হয়নি। যারা কারাগারে আছে তারা, নারী ধর্ষণকারী, জঙ্গি সন্ত্রাসী ও খুনি। 

অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর মন্তব্য করে জাসদ সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছে। সেই অর্থের এক অংশ ইতোমধ্যে ফেরতও এসেছে। 

ইনু বলেন, বিএনপির ১০ দফায় বৈশ্বিক সংকট নিয়ে কিছু নেই। তাদের কাছে সবই সম্ভব। এত সমালোচনার পরও তাদের বগলে জামায়াত যুদ্ধাপরাধীরা আছে। 

জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর