বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি

রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম রবি (৩০) নামের এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে উত্তরখান থানা–পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতহার করা হয়। গ্রেফতার রবিউল ইসলামঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী উত্তরখান থানাধীন ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রিপন হোসেনের বসতবাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় রবিউল ইসলাম রবির জড়িত থাকার বিষয়টি জানা যায়। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর