বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ ‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ  ‎
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায় নি।

‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কাফরুলের ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষ ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা জানান, দুপুরের দিকে ইব্রাহিমপুরের একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা তথ্য আসে আমাদের কাছে। এ ঘটনায় আমাদের টিম ঘটনাস্থলে গেছে।
‎
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, আমাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোনও আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে একটি তথ্য এসেছিল বাড়িতে আগুন লেগেছে। পরে গাড়ি বের হওয়ার পরে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর