দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
/এসআই




