মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সংসদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

সংসদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ
ড. ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র ঢাকা মেইলকে নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে বলেন, ‘আমি এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। আমি নিজেও আসলে জানি না।’

আরও পড়ুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

দল ও সরকারকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ: ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ভোটে লড়েন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী জেহাদ খান। দাঁড়িপাল্লা  প্রতীকে তিনি পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠনের আলোচনায় তার নামও ছিল। তবে বিএনপি সরকারের মন্ত্রিসভা কিংবা অন্য কোনো দায়িত্বও ঠাঁই পাননি এই প্রবীণ নেতা। যা নিয়ে কিছুটা ক্ষোভ ছিল বলে জানা গেছে। তবে কী কারণে হঠাৎ পদত্যাগ করছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ড. ওসমান ফারুক দীর্ঘদিন বিশ্বব্যাকে উচ্চপদে চাকরি করেছেন। অবসরের পরপরই ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি সংসদ সদস্য হন। পরে চারদলীয় জোট সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে আওয়ামী লীগ সরকার। এক পর্যায়ে তিনি দেশ ছেড়ে চলে যান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরেন। 

বিইউ/এমএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর