সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির তথ্য চায় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজির তথ্য চায় ছাত্রদল

২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চেয়েছে ছাত্রদলের ঢাকা কলেজ শাখা।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের কাছে এ তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের ভেতরে কিংবা বাইরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বা এখনো রয়েছেন, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে চায় ছাত্রদল।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-দফতর সম্পাদকের কাছে পাঠানোর জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য যথাযথ যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও দফতর সম্পাদকের দায়িত্বে থাকা সোহাইব আহমেদ সজীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্যসচিব মিল্লাদ হোসেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর