রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

দেশে ফেরার পথে ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

দেশে ফেরার পথে ফের অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি 
পরিবারের সদস্যদের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে আবারও সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খানের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ড. খন্দকার মোশাররফ হোসেনের। কিন্তু বিমানবন্দরে আসার পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এর আগে, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে আজ তার দেশে ফেরার কথা ছিল।

বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।  ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর