শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুর থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ এএম

শেয়ার করুন:

মোহাম্মদপুর থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ২
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরেএক কেন্দ্রীয় নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন বৈঠক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

ওসি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর