সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন
ইসলামী ঐক্যজোটের লোগো

আকাবির-আসলাফের রাজনৈতিক মিশন এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। একইসঙ্গে কনভেনশন সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাদ জোহর রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির।

বৈঠকে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কনভেনশন সফল করতে এর আগেই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে জেলা ও মহানগর কমিটিগুলো নবায়ন ও পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে মজলিসে শূরার অন্যতম সদস্য ও জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আবুল কাশেম, মাওলানা শামসুল আলম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা রিয়াজউল্লাহ, মাওলানা করী নাসির উদ্দিন ও মাওলানা আব্দুল হান্নানসহ মজলিসে শূরার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর