শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলেন মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলেন মাওলানা মামুনুল হক
মামুনুল হকের সঙ্গে দুই মেয়র প্রার্থী। ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুরশিদ সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মাওলানা মাহবুবুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে। অন্যদিকে মাওলানা মুরশিদ সিদ্দিকী দলটির ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

জামায়াতের ‘সঙ্গ ছাড়ছে’ মাওলানা মামুনুল হকের দল?

সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক জানান, বাংলাদেশ খেলাফত মজলিস দলীয়ভাবে দুই সিটিতে একক প্রার্থী ঘোষণা করলেও বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও সমঝোতার সম্ভাবনা নাকচ করছে না। বিশেষ করে ইসলামি রাজনৈতিক দল ও সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে আলোচনার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণে তার দল প্রস্তুত রয়েছে।

Mamun2

দলটির নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন মেরুকরণের সম্ভাবনা রয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস। এ ক্ষেত্রে অন্য দলগুলো ইতিবাচক সাড়া দিলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

গণভোটে রাষ্ট্র সংস্কারের রায় না মেনে সরকার গাদ্দারি করেছে: মামুনুল হক

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন দলটির নেতারা। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দলীয় নির্বাচন কমিশন গঠন করে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। সদ্য ঘোষিত নির্বাচনের তফসিলেও নির্বাচন কমিশন সরকারি দলের মতামতকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর