বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে রয়েছেন তার স্ত্রী বেগম বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ছোট ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

২০২৩ সালের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ওই বছরের ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুরে যান তিনি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর