বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

শেয়ার করুন:

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আখতারুজ্জামান নিজেই।

তিনি জানিয়েছেন, ‘আমার বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে রাত ৮টার দিকে গচিহাটা বাজারে বুকে ছুরিকাঘাত করা হয়েছে।’

আখতারুজ্জামান আরও জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

A

এদিকে স্থানীয়রা জানিয়েছে, অজ্ঞাত এক লোক রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, ‘রোগী শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে তার শরীরে বড় ধরনের কাটা ক্ষত রয়েছে। এ পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উচ্চতর হাসপাতালে স্থানান্তরের কথা বিবেচনা করা হচ্ছে।’

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে ঘটনাটি ঘটেছে- তা প্রাথমিকভাবে জানা যায়নি।’

ওসি আরও জানান, জড়িতদের আটক করতে ও ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর