বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জমিয়ত নেতা জামিল আহমদকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

জমিয়ত নেতা জামিল আহমদকে শোকজ
ছবিতে মাওলানা জামিল আহমদ আনসারী

দলীয় সিদ্ধান্তের বাইরে পৃথক কর্মসূচি আয়োজন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। 

নোটিশে আগামী দুই সপ্তাহের মধ্যে দলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দলের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এসব অভিযোগ তুলে ধরে জানতে চাওয়া হয়েছে, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

নোটিশে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত কেন্দ্রীয় আমেলা অধিবেশনের সিদ্ধান্তের ভিত্তিতে ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

তবে কাউন্সিল নিয়ে কেন্দ্রের কাছে লিখিতভাবে কোনো আপত্তি না জানিয়ে মাওলানা জামিল আহমদ আনসারী স্থানীয় দায়িত্বশীল মাওলানা আবদুল জব্বার ও মুফতি আশরাফুল হকসহ কয়েকজনকে নিয়ে একই দিন জেলা প্রেসক্লাবে দলীয় ব্যানারে একটি উলামা সমাবেশের আয়োজন করেন বলে নোটিশে অভিযোগ করা হয়।

এতে বলা হয়, ১৪ অক্টোবর জেলা জমিয়তের প্যাড ব্যবহার করে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আয়োজিত কাউন্সিলে অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়। পরে ওই সমাবেশকে কাউন্সিলের রূপ দিয়ে সেখানে পৃথক একটি কমিটিও ঘোষণা করা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই কর্মসূচিতে কয়েকজন বক্তা ‘আমাদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ আছে’ বলে বক্তব্য দেন। এসব কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের পরিপন্থী এবং দলের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

এতে বলা হয়, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় খাস কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং দলের গঠনতন্ত্রের ১৬ ধারার উপধারা ২ ও ৫ এবং ৪৫ ধারার ‘খ’ উপধারা অনুযায়ী কেন্দ্রীয় সভাপতির নির্দেশক্রমে এ নোটিশ দেওয়া হয়েছে।

নির্ধারিত দুই সপ্তাহের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে মাওলানা জামিল আহমদ আনসারীর বিরুদ্ধে পরবর্তী সময়ে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর