মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কম খরচে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

কম খরচে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন যেভাবে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক ‘বেসিক আইইএলটিএস’ ও ‘রোড টু হায়ার স্টাডি কোর্স-২০২৬’ চালু করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। দুই মাস মেয়াদি এ কোর্সে অংশ নিতে নিবন্ধন ফি দিতে হবে দেড় হাজার টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজ ও সংগঠনটির মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এ প্রকাশিত তথ্যে এ কথা জানানো হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৭ অক্টোবর। কোর্সের ক্লাস শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে সরাসরি ক্লাস নেওয়া হবে। আইইএলটিএস কোর্সে মোট ২৪টি ক্লাস থাকবে। প্রতিটি ক্লাসের মেয়াদ এক ঘণ্টা।

এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও পড়াশোনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চারটি বিশেষ সেশনের আয়োজন করা হবে। প্রতিটি সেশনের সময়কাল দুই ঘণ্টা। সেশনগুলোর ভিডিও রেকর্ডিংও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। তিনি ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক। তাঁর আইইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫।

কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর