রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
 
শনিবার (১৭ অক্টোবর) আসনটির বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
 
মতবিনিময়ের অংশ হিসেবে ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন জামায়াত আমির।
 
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা।
 
image
 
এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ ও কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর