বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা চান বিরোধীদলীয় নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা চান বিরোধীদলীয় নেতা
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় তাদের জন্য পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের সুন্দর অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও পূর্ণ নিরাপত্তা ও স্বস্তিতে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এবং প্রত্যেকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর