সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্ত্রীসহ নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

স্ত্রীসহ নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক
সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের প্রকৃত পরিমাণ ও আয়ের উৎস জানতে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি।

সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।

এদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিধি অনুযায়ী অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সহযোগিতায় তার স্ত্রী নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। এ অভিযোগে নাজিয়া হাসান ডালিয়া ও তার স্বামী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর