সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: ঢাকা মেইল

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজনে এসএসসি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে কিছুদিন আগে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার হয়েছেন, এমপির মেয়েও সারের ডিলার হয়েছেন, আবার এমপির শ্যালিকাও কার্ড পেয়েছেন। এখন সরকার বিধবা কার্ড চালু করলে দেখা যাবে, এমপির বউও সবার আগে এই কার্ড নেবেন। বাংলাদেশের অবস্থাটা এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবেন।

তিনি বলেন, এই নিচু মানসিকতা ত্যাগ করে জেন-জি প্রজন্মের তরুণেরা যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন।

চুয়েটের উপাচার্যের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, চুয়েটের উপাচার্য একজন গুন্ডা। শিক্ষার্থীরা যেমন তাকে চান না, তেমনি শিক্ষকেরাও তাকে চান না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চান। তাদের ন্যূনতম লজ্জা ও ব্যক্তিত্ব নেই। সব ক্ষেত্রেই এ ধরনের মানুষ রয়েছেন। তাদের প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার ও মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর