সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

এনসিপির ৫ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের কমিটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

এনসিপির ৫ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের কমিটি ঘোষণা
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স সংগঠনের লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য তাঁরা কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

image

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদেও এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে রাখা হয়েছে। তারা হলেন- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

টিএই/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর