শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ এএম

শেয়ার করুন:

বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার গুলিবর্ষণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর বাংলামোটরে পূর্ব বিরোধের জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহমেদ সাইমনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে বাংলামোটর মোড়ের পুরোনো পাম্পের গলিতে এ ঘটনা ঘটে। পরে আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা সাইমনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় বলেও জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, স্থানীয় একটি বিরোধের জেরে সোহানের সঙ্গে ফেরদৌস আহমেদ সাইমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

আহত সোহানের বাড়ি ৬২/এ, নিউ ইস্কাটন এলাকায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার জেরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল করছেন।

একেএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর