মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইডিইএ’র কাছে জাতীয় নির্বাচনে অব্যবস্থাপনা তুলে ধরেছে জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

আইডিইএ’র কাছে জাতীয় নির্বাচনে অব্যবস্থাপনা তুলে ধরেছে জামায়াত
আইডিইএ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় ইলেকশনস অ্যান্ড ডিজিটালাইজেশন, ইন্টারন্যাশনাল (আইডিইএ) প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে আইডিইএর প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। বৈঠকে আইডিইএর প্রিন্সিপাল এডভাইজার পিটার ওলফ ও কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহাদ মাবরুর।

বৈঠকে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে জামায়াতের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরা হয়। একই সঙ্গে পোস্টাল ব্যালটের জটিলতা ও ভেরিফিকেশন-সংক্রান্ত সমস্যা এবং সার্ভার ডাউন থাকায় প্রবাসীদের নিবন্ধন করতে না পারার অভিজ্ঞতা জানানো হয়।

এ ছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিছু গণমাধ্যমের একপেশে ভূমিকা নিয়েও জামায়াতের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

ভবিষ্যতের নির্বাচনগুলো যাতে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন প্রক্রিয়া আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে কয়েকটি বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে বলে জানানো হয়।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর