সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শেখ হাসিনার জন্মদিনে আসিফ মাহমুদের ‘ব্যতিক্রমী শুভেচ্ছা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনার জন্মদিনে আসিফের ‘ব্যতিক্রমী শুভেচ্ছা’
ছবির বামে আসিফ মাহমুদ। ডানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সেই দৃশ্য

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন আজ। এ উপলক্ষে তাকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। বাদ গেলেন না এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

তবে অন্যদের চেয়ে একটু ব্যতিক্রমভাবে পতিত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির এই যোদ্ধা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ২০২৪ সালের ৫ আগস্ট হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আলোচিত সেই ছবিটি পোস্ট করেছেন আসিফ মাহমুদ।

ছবির ক্যাপশনে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ পাশে দিয়েছেন একটি বিজয়সূচক চিহ্নের ইমোজি। 

অর্থাৎ, জুলাই আন্দোলনের নেতা আসিফ মাহমুদ যে কিছুটা ব্যাঙ্গ করে এবং খোঁচা মেরে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তা বলাই বাহুল্য। ক্ষমতাচ্যুত হাসিনার পালিয়ে যাওয়ার ছবি পোস্ট করে এই তরুণ তুর্কী সেটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন।

আসিফের এই পোস্টে বহু মানুষ নানা মন্তব্য করেছেন। এছাড়া হাসির ইমোজি দিয়েছেন ২৮ হাজারের বেশি নেটিজেন। লাইক পড়েছে সাড়ে তিন হাজারের মতো। দুই শতাধিক মানুষ আবার লাভ রিঅ্যাক্টও দিয়েছেন। 

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ হাসিনা টানা প্রায় ১৭ বছরের ক্ষমতা ছেড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। সেই থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে রয়েছেন।

এএইচ    

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর