সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘চাঁদাবাজদের’ পুনর্বাসনে গণভিক্ষা কর্মসূচির ডাক হাসনাতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

‘চাঁদাবাজদের’ পুনর্বাসনে গণভিক্ষা কর্মসূচির ডাক হাসনাতের
সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে অনাহারে ছিলেন- এমন দাবি তুলে তাদের জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি। এ সময় ‘পুনর্বাসন দানবাক্স’ চালুর কথাও জানান হাসনাত। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন— আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’

তিনি আরও লেখেন, ‘চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবাক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।’

পোস্টের শেষে হাসনাত বলেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর