রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাড্ডার জমিতে লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দিলেন এনসিপির নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

রাড্ডার জমিতে লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দিলেন এনসিপির নেতারা
রাড্ডার জমিতে লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দিলেন এনসিপির নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার নামে একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর লাগানো সাইনবোর্ড গুঁড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলটির নেতারা ওই এলাকা পরিদর্শনে যান। পরে তারা সেখানে বাঁশের খুঁটিতে লাগানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডটি তুলে ভেঙে ফেলেন।

এ সময় পাশে থাকা লোকজন ও দলটির কর্মীরা দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না স্লোগান দেন। পরে তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে সেখানে বক্তব্য দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি এই হামলার জন্য স্থানীয় সংরক্ষিত নারী আসনের এমপিকে দায়ী করে তার নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেন। একই সঙ্গে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় দায়িত্ব পালনে অবহেলা করা পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ক্লিনিকটিকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে এর কার্যক্রম অবিলম্বে পুনরায় চালুর জোর দাবি জানান তিনি।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর