বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালদ্বীপে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন জামায়াতের এমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

মালদ্বীপে প্রবাসীদের সমস্যার কথা শুনলেন জামায়াতের এমপি
মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং, কনস্যুলার সেবা, লাশ দেশে ফেরত আনা, অবৈধ হয়ে পড়া প্রবাসীদের বৈধকরণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যার কথা শুনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সমস্যা তুলে ধরা হয়।

সভায় প্রবাসীদের পক্ষ থেকে দেশে টাকা পাঠাতে ব্যাংকিং জটিলতা, মৃত প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নানা সমস্যা, অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বৈধকরণ অথবা সহজে দেশে ফেরার ব্যবস্থা, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে ভোগান্তির কথা তুলে ধরা হয়।

প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় হাইকমিশনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

মুজিবুর রহমান প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত সমস্যাগুলো তিনি জাতীয় সংসদে তুলে ধরবেন।

মতবিনিময় সভায় মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।

টিএই/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর