রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আজ সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ এএম

শেয়ার করুন:

আজ  সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে আজ সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য নয়।

তারা জানান, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়েও অংশ নেবে না জোটভুক্ত দলগুলো।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, জনবিরোধী কার্যক্রমে আমরা সহায়তা করব কেন?

হামিদুর রহমান আযাদ আরও বলেন, এ ইস্যুতে জোটের সংসদ সদস্যরা জাতীয় সংসদে প্রতিবাদ করেছেন এবং ওয়াকআউট করেছেন। ফলে বিশেষ কমিটির বৈঠকে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

আজকের সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিশেষ কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এবং এ বিষয়ে তাদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর