শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্ক বিএনপির জোরালো প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্ক বিএনপির জোরালো প্রস্তুতি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও সফরকে সার্বিকভাবে সফল করতে জোরালো প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ। 

সেই লক্ষ্যে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি, বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন এবং সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এ পর্যন্ত মোট ৩৪টি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত হয়, বিমানবন্দর এবং জাতিসংঘের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে সর্বোচ্চ শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখা হবে। কোনো অবস্থাতেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিঘ্ন না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের সহনশীল ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।

সভায় উপস্থিত সাবেক ও বর্তমান নেতারা দীর্ঘদিন পর বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে সুন্দর, অর্থবহ ও সফল করার দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভুইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা ও জাকির হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিইউ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর