রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীর যুবদল নেতা হারুনের পরিবার পেল নতুন বাড়ি, চাবি তুলে দিলেন রিজভী

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

ফেনীর যুবদল নেতা হারুনের পরিবার পেল নতুন বাড়ি, চাবি তুলে দিলেন রিজভী
রুহুল কবির রিজভী চাবি তুলে দেন। ছবি: ঢাকা মেইল

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ও পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় কালিদাস পাহালিয়া নদীর পাশে নির্মিত বাড়িটির উদ্বোধন করা হয়। পরে শহীদ হারুনুর রশিদের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ উপলক্ষে দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা বিরোধী রাজনীতিতে ছিলেন, তাদের বাঁচার অধিকার ছিল না। বিএনপি মানবতার ও মানুষের রাজনীতি করে।

রিজভী বলেন, দলের নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় রয়েছেন। ক্ষতিগ্রস্ত ও নিপীড়িত পরিবারগুলোর পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব।

নতুন বাড়ি পেয়ে শহীদ হারুনুর রশিদের পরিবারের সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিনের কষ্টের পর নতুন এই আশ্রয় তাঁদের জীবনে স্বস্তি ফিরিয়েছে বলে জানান তারা।

RR

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। দলের নেতাকর্মী ও তাদের পরিবারের খোঁজখবর রাখছেন তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করে যাচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবরোধের সমর্থনে আয়োজিত মিছিলে অংশ নেন যুবদল নেতা মো. হারুনুর রশিদ। ওই সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর