বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

হারিকেন হাতে প্রতিবাদ মিছিলে রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

হারিকেন হাতে প্রতিবাদ মিছিলে রিজভী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভাইজার রুহুল কবির রিজভী।

শনিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


বিজ্ঞাপন


সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুইজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।

এসময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমই/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর