জাতীয় সংসদ অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল। এবার দুটি বিলের বিরোধিতা করে তারা এ পদক্ষেপ নিলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল- ২০২৬ ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল- ২০২৬’ এর বিরোধিতা করে বিরোধী দল।
এর পরই তারা ওয়াকআউট করেন। এর আগে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য ও বিরোধিতার জেরে একাধিকবার ওয়াটআউট করে বিরোধী দল।
এএইচ




