শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গণরায়ে বেঈমানি করে সরকার টিকতে পারবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

গণরায়ে বেঈমানি করে সরকার টিকতে পারবে না: রাষ্ট্র সংস্কার আন্দোলন
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বর্ধিত সভায় নেতারা

গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সব গণতান্ত্রিক শক্তির প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।

দলটির সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন,  ‘গণরায় সঙ্গে বেঈমানি করলে সরকার টিকে থাকতে পারবে না।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দলের প্রধান কার্যালয়ে নির্বাহী কমিটির দুই দিনব্যাপী বর্ধিত সভার শেষদিনে একথা বলেন তিনি।

সভায় সংগঠনের নেতারা অভিযোগ করেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায় কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে। ’

Bangladesh_State_Reform_Movement_1
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বর্ধিত সভায় নেতারা

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, ‘জনগণের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলনের পাশাপাশি জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।’

এসময় সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

সভায় হাসনাত কাইয়ূম বলেন, ‘রাষ্ট্র সংস্কারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব।’

তিনি বলেন, ‘জনগণের জান-জবান ও সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে।’

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর