রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

চিকিৎসা শেষ, মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

শেয়ার করুন:

চিকিৎসা শেষ, মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে সুখবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। - ফাইল ছবি

দীর্ঘদিন গুরুতর অসুস্থ হয়ে বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানে তার মালয়েশিয়া থেকে ঢাকায় আসার কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, ‘দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস অনেকটা সুস্থ আছেন। তাই তিনি মালয়েশিয়া থেকে দেশে আসতেছেন।’

এর আগে গত ১৫ মার্চ অসুস্থ হয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর