শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পথে টিকে থাকতে হবে: মাওলানা ইউসুফী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পথে টিকে থাকতে হবে: মাওলানা ইউসুফী
যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে বর্ষীয়ান রাজনীতিবিদ শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী

বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলা করে সময়োপযোগী ও সঠিক পথে যুব জমিয়তকে টিকে থাকার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের ডা. শামসুল হক মিলন হলে যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের ওপর অটল থাকার মানসিকতা তৈরি করতে হবে। এর মাধ্যমে যুব জমিয়ত আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।’

তিনি বলেন, ‘যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করতে হবে। যোগ্য, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। জ্ঞান, দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক চরিত্রসহ সব দিক থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘উহুদ যুদ্ধে হজরত জাবির (রা.)-এর আত্মত্যাগ ও দায়িত্ববোধ থেকে শিক্ষা নিতে হবে। সংগঠনের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদনের মানসিকতা তৈরি করতে হবে। নেতৃত্ব শুধু পদ-পদবির বিষয় নয়; নেতৃত্ব হচ্ছে দায়িত্ব গ্রহণ, ত্যাগ স্বীকার এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।’

যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রত্যেক নেতাকর্মীকে সমাজের সামনে আদর্শ যুবক হিসেবে নিজেদের উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ‘সাময়িক কোনো ইস্যুকে কেন্দ্র করে হুজুগে মেতে ওঠা কিংবা স্রোতে গা ভাসিয়ে দেওয়া জমিয়ত বা যুব জমিয়তের নীতি নয়। যুব জমিয়তকে জমিয়তের অগ্রগামী ও দক্ষ নেতৃত্বের শক্তিশালী বাহিনী হিসেবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘পদ-পদবির পেছনে না ছুটে খালিদ বিন ওয়ালিদ (রা.) ও মুহাম্মদ বিন কাসিমের মতো নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক স্তর অনুযায়ী যথাযথ দাওয়াত ও অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, হাফেজ মাওলানা তাফহীমুল হক এবং যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা।

যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইসহাক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ সঞ্চালনা করেন।

অভিষেক অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, সহসভাপতি মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা আবু জাফর, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আসাদ উদ্দিন ও মাওলানা জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ ও মাওলানা মুকতাদির আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জামিল, মাওলানা ত্বহা হুসাইন ও মাওলানা মাইনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার ও মাওলানা সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শাহ আখতারুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক মনসুর আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ কাসেমী, সহকারী সাহিত্য সম্পাদক মাওলানা ইমতিয়াজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাসরুর, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী, সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল হাসানাত, দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক ব্যারিস্টার সালমান খান, সহকারী পাঠাগার সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম, শ্রম সম্পাদক মাওলানা হেলাল আহমদ নোমানী, দাওয়াহ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা কাজী ফাইয়াজ, প্রকাশনা সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও সহকারী প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদসহ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের অভিষেক সম্পন্ন হয়।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর