শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাত্রসমাজকে ইসলামি গুণে গুণান্বিত হওয়ার আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

ছাত্রসমাজকে ইসলামি গুণে গুণান্বিত হওয়ার আহ্বান চরমোনাই পীরের
বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: ঢাকা মেইল

ইসলামী নীতি ও আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘ছাত্র সমাবেশ ২০২৬’ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করা। দেশে একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠন থাকলেও ইসলামী ছাত্র আন্দোলনকে একটি আলাদা বার্তা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণরা যদি ইসলামের প্রকৃত নীতি ও আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারে, তবে সেই দিন আর বেশি দূরে নয় যখন ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামী আদর্শ বিজয়ী হবে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পীর-মুকাল্লেদ, আলেম-ওলামার এই ভূখণ্ডে এবং মোড়ে মোড়ে মসজিদ-মাদ্রাসায় ঘেরা বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে কালেমা খচিত পতাকা পতপত করে উড়বে।’

নেতাকর্মীদের সতর্ক করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘যেকোনো মূল্যে ইসলামী নীতি ও আদর্শ বজায় রাখতে হবে। আদর্শচ্যুতির ঘটনা ঘটলে সাধারণ রাজনৈতিক বা ছাত্র সংগঠনের সঙ্গে এই সংগঠনের কোনো পার্থক্য থাকবে না, যা ইসলামী আন্দোলনের মূলনীতির পরিপন্থী।’

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুনতাসির আহমাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর