শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ শুরু

ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা দুপুর ২টার কিছু পর এ সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মিনতাছির আহমাদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ছাত্রসমাজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন জাতীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর