বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আগামী রোববার ৩০ আগস্ট রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্যজোট।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ৩০ আগস্ট শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল।

এ সময় গুম ও মানবাধিকার বিষয়ে বৃহস্পতিবার যে বিল উত্থাপন করা হবে, তা ২০০৯ সালের মানবাধিকার আইনের তুলনায় দুর্বল বলে মন্তব্য করেন তিনি। গুমের ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাখারও সমালোচনা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, মানবাধিকার কমিশনে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে মানবাধিকার রক্ষার পরিবর্তে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আইন মানুষের অধিকার সুরক্ষার বদলে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারপ্রক্রিয়াকে আরও দুর্বল করবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ ১১ দলের নেতারা বক্তব্য দেন। হামিদুর রহমান আজাদ বলেন, চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর