মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন ৪ সদস্যের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত চার সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

এ সময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই চারজনকে নিয়োগ দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাঁরা কাজ করবেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার।

আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তাঁর সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই সুযোগ সফলভাবে পালন করা হবে।

এ সময় তাঁরা দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর