বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল।
শনিবার (১৫ আগস্ট) ঢাকার দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের পদপ্রত্যাশী ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাকের আয়োজনে অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের ৩নং যুগ্ম আহ্বায়ক আবির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন আলোর দিশারী। তিনি দলমতের উর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে হার মানেননি। তার শূন্যতা কখনো পূরণ হবে না।
এসএইচ/এএইচ




