শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ভাটারায় বাসা থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

শেয়ার করুন:

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এম ব্লকের রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ওসি মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্ট সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে তারা সেখানে সমবেত হয়েছিলেন। তাদের কাছে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। গ্রেফতারের সময় একটি ব্যানার জব্দ করা হয়। তাদের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সেখানে আওয়ামী লীগের বড় নেতাদেরও আসার কথা ছিল। তবে তারা আসার আগেই পুলিশ অভিযান চালায়।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর