মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত না বদলালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত না বদলালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন না হলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের নিয়মিত সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মারুফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ আশা করেছিল- শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নতুনত্ব আসবে। নতুন নেতৃত্ব আন্তর্জাতিক মানদণ্ডে দেশকে উন্নতির দিকে এগিয়ে নেবে এবং শিক্ষাঙ্গন উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাবে।

তিনি বলেন, যারা জাতি গঠনের মহান দায়িত্ব পালন করবেন, সেই শিক্ষকদের নিয়োগের পদ্ধতিকে আবারও দুর্নীতির আঁতুড়ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। 

তার হুঁশিয়ারি, আগামীকালের (বুধবার) মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে বৃহস্পতিবার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে মারুফ বলেন, ‘তিনি পরিবর্তিত বাস্তবতা বুঝতে পারছেন না। তার ক্ষেত্রে প্রজন্মগত দূরত্ব প্রবল হয়ে উঠছে। ২০২৫ সালে একটি নির্দেশনার মাধ্যমে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ জেলা প্রশাসকের অধীন একটি কমিটির কর্তৃত্বে দেওয়া হয়েছিল। কিন্তু এহসানুল হক মিলন সেটি বাতিল করে আবারও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়েছেন।’

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হয়েছে। শিক্ষামন্ত্রীকে নতুন বাস্তবতা অনুধাবন করে শিক্ষক নিয়োগে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর