মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করল ছাত্রদল 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করল ছাত্রদল 

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস উপহার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন সেই বাসটিকে ফেলে রাখা হয়। ফলে কে বা কারা বাসটি দিয়েছিল সেটির নাম মুছে যায়। 

সম্প্রতি সেই পরিত্যক্ত ও অবহেলিত অবস্থায় থাকা বাসটি খুঁজে বের করে পুনরায় নামকরণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

এ ঘটনায় কলেজের ছাত্রছাত্রীরা বেশ খুশি। তারা নতুন একটি বাস যাতায়াতে যুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ অনুভব করছে। বাসটি এখন থেকে কলেজটির ছাত্র ছাত্রীদের যাতায়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ প্রজন্মও জানতে পারবে বাসটি কার দেওয়া উপহার ছিল।  

এ বিষয়ে কলেজটির ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শান্ত জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বাসটি দীর্ঘদিন অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এছাড়া তৎকালিন তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসটি থেকে তার নাম মুছে ফেলেছিল।

তিনি আরও বলেন, বাসটিতে পুনরায় বেগম খালেদা জিয়ার নাম সংযুক্ত করার পাশাপাশি বাসটির পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ছাত্রনেতা শান্ত আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে দেওয়া এই বাসটি শুধু একটি যানবাহন নয়। এটি কলেজের শিক্ষার্থীদের জন্য তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরনো উপহারের স্মারক। তাই বাসটির যথাযথ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর