রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

জ্বালানি বেসরকারিকরণে লুটপাটের নতুন দিগন্ত উন্মুক্ত হবে: গাজী আতাউর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

জ্বালানি বেসরকারিকরণে লুটপাটের নতুন দিগন্ত উন্মুক্ত হবে: গাজী আতাউর

জ্বালানি আমদানি, প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বিপণন বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিলে লুটপাটের নতুন দিগন্ত উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাতে ছাড়ার মাসুল আজও জাতিকে গুনতে হচ্ছে। ক্যাপাসিটি চার্জ নামক অভিশাপে বিদ্যুৎ খাত জর্জরিত। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন মনে করে, বাণিজ্যিক সুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া জ্বালানি ও বিদ্যুতের মতো জনগুরুত্বপূর্ণ খাত বেসরকারীকরণ করা ঠিক হবে না।

আজ রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পুঁজিবাদের নীতি অনুসারে পরিচালিত আইএমএফ বা বিশ্বব্যাংকের সুপারিশ মেনে সব ক্ষেত্রে ভর্তুকি তুলে দেওয়া বা জনগুরুত্বপূর্ণ খাত বেসরকারিকরণ করার পরিণতি কারও জন্যই ভালো হয়নি। বিশ্বের ইতিহাস তাই বলে। বিশ্বের সব সরকারই ভর্তুকি দেয়। সরকারকে এমন ক্ষেত্রেই ভর্তুকি দেওয়া উচিত, যার সুবিধা সার্বজনীন। জ্বালানি ও বিদ্যুৎ তেমনি খাত। তাই সরকারকে বলব, বেসরকারিকরণ নিয়ে তাড়াহুড়ো করবেন না। দেশের বাস্তবতা বিবেচনায় রাখতে হবে।

গাজী আতাউর রহমান বলেন, সরকারের আয় বাড়াতে রাজস্ব আদায়ে দক্ষতা ও সততা নিশ্চিত করুন। রাজস্ব আইন সহজ করুন। বর্তমানে যে রাজস্ব আদায় হয়, তা কর-জিডিপি অনুপাতে অনেক কম। আর এর প্রধান কারণ রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি। রাজস্ব অফিসে যাতায়াত আছে, এমন সবাই জানে যে উৎকোচ দিয়ে কর ফাঁকি দেওয়া যায় এবং সবাই তা করেও। এগুলো ওপেন সিক্রেট। তাই সরকারকে বলব, অর্থের দায় কমাতে বিদ্যুৎ ও জ্বালানি বেসরকারি খাতে না ছেড়ে রাজস্ব আয় বৃদ্ধি করুন। সিস্টেম লস দূর করুন।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর