শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

শক্তিশালী রাজনৈতিক দল গড়ার অঙ্গীকার রাষ্ট্র সংস্কার আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

শক্তিশালী রাজনৈতিক দল গড়ার অঙ্গীকার রাষ্ট্র সংস্কার আন্দোলনের
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে অতিথিবৃন্দ

জুলাই গণঅভ্যুত্থানের অর্জন বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশের উপযোগী টেকসই রাজনৈতিক রূপান্তরের লক্ষ্যে ‘অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল’ গড়ে তোলার অঙ্গীকার করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

শুক্রবার (৭ আগস্ট) সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে এ অঙ্গীকারের কথা তুলে ধরেন দলটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতা বারবার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটালেও সেই অর্জন রক্ষায় সক্ষম, সুসংগঠিত ও যুগোপযোগী রাজনৈতিক শক্তির অভাব ছিল। ফলে জনগণের বিজয় বারবার হাতছাড়া হয়েছে এবং পুরোনো শাসনব্যবস্থা নতুন রূপে ফিরে এসেছে।

তাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। প্রতিষ্ঠার প্রথম পর্বে রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক বয়ান তৈরির কাজ করা হলেও এখন দ্বিতীয় পর্বের মূল লক্ষ্য হবে সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিতে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা গড়ে তোলা।  এর মাধ্যমে গণঅভ্যুত্থানের অর্জন যাতে আর হারিয়ে না যায়, সে লক্ষ্যেই কাজ করবে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। এসময় সমমনা রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন এই রাজনৈতিক প্রত্যয়ের প্রতি সংহতি জানিয়ে গণঅভ্যুত্থানের অর্জন বাস্তবায়নে রাজপথ ও নীতিনির্ধারণী পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর