শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১২:০৮ এএম

শেয়ার করুন:

ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত
হারমোনাইজ স্পিরিচুয়ালিটি উইথ স্কিলস টু লিড দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

‘অ্যাওয়েকেন ইয়োরসেলফ: হারমোনাইজ স্পিরিচুয়ালিটি উইথ স্কিলস টু লিড দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বাছাইকৃত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।

সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও দারসুল কোরআনের মাধ্যমে সামিটের কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট ইসলামী গবেষক মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার সূরা কাহফের ৪৭ থেকে ৪৯ নম্বর আয়াতের ওপর আলোচনা করেন। পরে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, একাডেমিক প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং সমাজ ও উম্মাহর কল্যাণে জ্ঞান ও মেধার ব্যবহার নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্যানেল আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পান।

সমাপনী পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি আত্মিক বিকাশের পাশাপাশি দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি চর্চা এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এতে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনিরসহ শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর