শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পদ হারালেন ছাত্র ইউনিয়ন নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পদ হারালেন ছাত্র ইউনিয়ন নেতা
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা সংসদের সভাপতি নয়ন সরকার জয়। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা সংসদের সভাপতি নয়ন সরকার জয়ের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়ন সরকার জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ সংগঠনের নজরে এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের লিঙ্গ সংবেদনশীল সেলের নীতিমালা অনুযায়ী তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ধর্ষণ, নারী নিপীড়ন ও যৌন সহিংসতার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। সংগঠনের অভ্যন্তরে ও বাইরে যেকোনো ধরনের যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে লিঙ্গ সংবেদনশীল সেল কার্যকর রয়েছে।

গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী, বরিশাল জেলা সংসদের সহসভাপতি সুজয় সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটি আরও জানায়, অভিযোগটি বর্তমানে আদালতে বিচারাধীন। আইনগত প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং সংগঠনের নীতিমালা অনুযায়ী অভিযোগকারী যেন ন্যায়বিচার ও নিরাপদ পরিবেশ পান, সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির একটি বাসা থেকে নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর