শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ট্রান্সজেন্ডার বিয়ে নিয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ এএম

শেয়ার করুন:

ট্রান্সজেন্ডার বিয়ে নিয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ চায় ইসলামী আন্দোলন

ট্রান্সজেন্ডার ব্যক্তির একটি সাম্প্রতিক বিয়ের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এ ধরনের ঘটনা দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক কাঠামো ও পারিবারিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। সামাজিক মূল্যবোধ রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিয়ে একটি পবিত্র সামাজিক বন্ধন। সাম্প্রতিক ওই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আলোচনা সমাজ ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে রাষ্ট্রের নীরবতায় সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে হামলা: ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপির মামলা

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের প্রতি তাদের সহানুভূতি ও সম্মান রয়েছে। তবে হিজড়া ও ট্রান্সজেন্ডার পরিচয়কে একই বিষয় হিসেবে বিবেচনা করা যায় না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউ সম্পর্কিত ধারণাগুলো পশ্চিমা রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের অংশ বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মতে, এসব ধারণা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বিষয়কে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হলে সামাজিক স্থিতিশীলতা ও পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে সমাজের প্রচলিত মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর